Subject Review : Islamic History & Culture- IHC
👨🎓পড়াশোনা :-
💟 ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ মূলত ইসলামের উত্থান থেকে বর্তমান পর্যন্ত রাজনৈতিক, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস।
💟 পাশাপাশি বর্তমান বিশ্বের সমন্বয় স্বরুপ ভূগোল ও পরিবেশবিদ্যা, সমাজতত্ত্বের ধারনা : বাংলাদেশে সামাজিক সমস্যা, অর্থনীতির মূলনীতি : বাংলাদেশে অর্থনীতি, লোকপ্রশাসন পরিচিতি : বাংলাদেশে লোকপ্রশাসন, বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা, ইংরেজি সমগুরুত্বের সাথে পাঠদান করানো হয়।
👨🎓উচ্চ শিক্ষা:-
💟বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে এই সাবজেক্ট পড়ানো হয় সেখান থেকে মাস্টার্স এর পর এম.ফিল ও পি.এইচ.ডি ডিগ্রি লাভ করা যায়।
💟 পার্শ্ববর্তী দেশ ভারত সহ অনেক দেশের বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশীপ পাওয়ার সুযোগ তো রয়েছেই।
👨🎓বিসিএসঃ
💟বিসিএস এবং পাশাপাশি শিক্ষা ক্যাডারের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সব সময়ের জন্য সেরা।
💟 বিভাগের পড়াশোনা বিসিএসের জন্য অনেকাংশে সহায়ক। পড়াশোনা তুলনামূলক সহজতর হওয়ায় প্রচুর সময় পাবেন অন্তত ব্যক্তি উদ্যোগে প্রচুর পড়াশোনার সময়ের জন্য এই বিভাগের বিকল্প নেই।
💟 শিক্ষা ক্যাডারে সরকারি কলেজের প্রফেসর হওয়ার সুবর্ণ সুযোগ! প্রত্যেক বছর মানবিক থেকে সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডার নেয় এই বিভাগ থেকে। আপনারা পূর্বের বিসিএস রেজাল্ট দেখলেই বুঝবেন।
💟তাছাড়া সকল বিভাগের মতো বিসিএস দিয়ে আপনি প্রশাসন, পুলিশ, কাস্টম সহ সকল ক্যাডারে ব্যাপক ভাবে দখল দেখবেন এই বিভাগের।
👨🎓ব্যাংক জবঃ
💟বাংলাদেশের সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ যেকোনো ব্যাংকে চাকরীর সুযোগ আছে।
যেমনঃ বাংলাদেশ ব্যাংক, সোনালী, রূপালী, অগ্রনী, ইসলামী ব্যাংক ইত্যাদি।
👨🎓অন্যান্য চাকুরির সুবিধাঃ
💟অন্যান্য বিভাগের মতো এই বিভাগের শিক্ষার্থীরাও সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর সহ বিভিন্ন চাকুরিতে যোগ দিতে পারে।
💟তাছাড়া স্কুল/ কলেজ/ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকতা, বেসরকারি সংস্থাতেও পেশা শুরু করতে পারে।
👨🎓 অনেকে ইসলাম শিক্ষা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ গুলিয়ে ফেলে। দুটো সম্পূর্ণ ভিন্নধর্মী বিভাগ ও পড়াশোনা।
👨🎓 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সম্পূর্ণ সেশনজটমুক্ত একটি বিভাগ। বিভাগের চেয়ারম্যান, প্রফেসর'গন যথেষ্ট শিক্ষার্থী'বান্ধব ও আন্তরিক। চার বছরেই অনার্স প্রোগ্রাম শেষ হয়!
👨🎓সর্বপরি, আপনরা যারা ডিপার্টমেন্টের পড়াশোনার চাপ একটু কম নিয়ে চাকরীর পড়া-শুনা, টিউশন, বিভিন্ন কম্পিউটার বেইজড অনলাইন প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিং এবং সাংস্কৃতিক অঙ্গনে সাথে জড়িত হতে চাও, তবে তোমার বেষ্ট চয়েজ হতে পারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (আই.এইচ.সি) বিভাগ।
বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু সকলের জন্য শুভ কামনা..!
Ashikur Rahman Musafir
Islamic history and culture 2019-20
University of Chittagong
©Ashik The Jellyfish

0 Comments
https://ashikthejellyfish.blogspot.com/2022/06/Janashakt%20-potrika-newspaper.html