অন্যের জন্য আফসোস করে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন কেন?

অন্যের জন্য আফসোস করে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন কেন?

আপনার কোনো অবস্থান নেই বলে, আপনি আজ প্রতিষ্ঠিত নয় বলে যে আপনাকে ছেড়ে চলে গেলো, তার জন্য কোনো আফসোস করবেন না। তার জন্য কেন নিজের মূল্যবান সময়কে নষ্ট করবেন? কেন নিজেকে নিজে কষ্ট দিবেন? যে চলে যাওয়ার সে তো যাবেই। আজ জোর করে আগলে রাখলেও কাল আবার সুযোগ পেলে ঠিকই চলে যেতো। তাহলে, তার জন্য আফসোস করবেন কেন?


 আফসোস তো করে কেবল অযোগ্য আর অসামর্থ্য ব্যক্তিরাই। যোগ্যরা আর সামর্থ্যবান ব্যক্তিরা কখনো আফসোস করে না। বরং তারা তাদের যোগ্যতা আর সামর্থ্য দিয়ে নিজেকে মহিমান্বিত অবস্থানে নিয়ে যায়।

আপনি কি অযোগ্য নাকি অসামর্থ্যবান? আপনার কি সেই যোগ্যতা নেই নিজের অবস্থান তৈরি করার? নিজেকে প্রতিষ্ঠিত করার? আপনার কি অন্য আট-দশটা মানুষের মতো শরীরে রক্ত-মাংস নেই? আপনাকে স্রষ্টা কিছু করার শক্তিমত্তা আর বুদ্ধি দেন নি? তাহলে অন্যরা পারলে আপনি পারবেন না কেন?
আপনি আপনাকে এমন অবস্থানে নিয়ে যান, যেন সে যতদিন বেঁচে থাকবে, ততদিন আপনাকে না পাওয়ার জন্য, আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করার আফসোসের যন্ত্রণায় প্রতিটা মুহূর্তে কাতর হয়ে ওঠে।
নিজেকে কখনো সস্তা কিংবা তুচ্ছ ভাববেন না। আপনি নিজের কাছে অবশ্যই দামি। আজ হয়তো আপনি কারো কাছে সস্তা কিংবা তুচ্ছ বস্তু; কিন্তু আপনি চেষ্টা করলেই দামি হয়ে ওঠতে পারেন। তার জন্য দরকার একনিষ্ঠ পরিশ্রম আর অভীষ্ট লক্ষ্য পৌঁছার জন্য নিয়মতান্ত্রিক পরিকল্পনা; সাথে সকল প্রতিবন্ধকতাকে মোকাবেলা করার দৃঢ় মানসিকশক্তি।
.
[আমার অপ্রকাশিত মোটিভেশান বই "তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে" থেকে নেয়া]

 © Gazi Mizanur Rahman 

#inspiration #motivation 
#gazimizanurrahmanbcs 
#motivationalspeaker
#lifecoach #careercoach

Post a Comment

0 Comments